July 29, 2026, 6:54 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

শাহজাদপুরে এডিপির আওতায় সেলাই ও ভেন্ডিং মেশিন বিতরণঃ প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র আওতায় স্থানীয় সুবিধা ভোগীদের মাঝে সেলাই মেশিন ও স্যানিটারি ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। ​শনিবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সব সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর এম এ মুহিত। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন,”বর্তমান সরকার গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এডিপির এই উদ্যোগ স্থানীয় নারী ও সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম,প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম শেখ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সন্টু। ​অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু,সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আইয়ুব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন হোসেন প্রমুখ। ​এই সময়ে তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়,গাড়াদাহ বালিকা উচ্চ বিদ্যালয়,পুরানটেপরি বালিকা উচ্চ বিদ্যালয়,জামিরতা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি উপস্থিত সুবিধাভোগীদের হাতে সেলাই ও ভেন্ডিং মেশিন তুলে দেন। আধুনিক এই কর্মসংস্থান ও স্বাস্থ্য সুরক্ষামূলক যন্ত্রপাতি পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকার ভোগীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
18 July 2026

শাহজাদপুরে এডিপির আওতায় সেলাই ও ভেন্ডিং মেশিন বিতরণঃ প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra