ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত শরীয়তপুরে যুবদল নেতা নুরুজ্জামান বেপারীর বাবা-মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও মোয়া মাহফিল অনুষ্ঠিত ‎সোনালী আঁশে ফিরেছে প্রাণ: গাইবান্ধার ১৩ হাজার ৯৮৭ হেক্টর জমিতে পাট চাষ, মাঠজুড়ে কৃষকের স্বপ্ন

নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক

নরসিংদী জেলা প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগম (৩৯) কে হত্যার পর মরদেহ গুম করার ঘটনায় স্বামীকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে স্বামী শরীফ মিয়া (৪২) কে তার শ্বশুরবাড়ি কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে আটক করা হয়।
নিহত স্ত্রী হোসনে আরা বেগম কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মো. রহমান মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী শরীফ মিয়া মাধবদীর ভগিরথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে মাধবদী গরুর হাট বাজার এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন।
মাধবদী থানা পুলিশ আটককৃত শরীফের বরাত দিয়ে জানান, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে থাপ্পড় দিলে তিনি টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যায়। এরপর থেকে আর জ্ঞান ফেরেনি। কিন্তু স্বামী শরীফ স্ত্রীকে ডাক্তারের কাছে না নিয়ে ঘরের মেঝেতেই লুকিয়ে রাখে। পর দিন ১৮ আগস্ট রাত ১০টার পর বাড়ির পার্শ্বের একটি কবরস্থানে একাই কাঁধে করে নিয়ে যায় এবং সেখানে মাটিচাপা দিয়ে চলে আসে। সবাইকে জানান তার স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন।
পরদিন ১৯ আগস্ট দুপুরের দিকে মাধবদী থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে তার শ্বশুরকে সাথে নিয়ে আসেন এবং একটি সাধারণ ডায়েরি করতে চান। এসময় তার কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ জিডি না নিয়ে একটি অভিযোগ দায়ের করতে বলে। সে অভিযোগ দায়ের করে শ্বশুর বাড়িতে ফিরে যান। পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে এসে জেরা করতে থাকলে এক পর্যায়ে সে স্ত্রী হত্যার কথা স্বীকার করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘স্ত্রী হত্যার দুই দিন পর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করতে চায় স্বামী শরীফ মিয়া। এসময় তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে তাকে নজরে রাখি। এক পর্যায়ে তাকে জেরা করলে সে স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন এবং মরদেহ কোথায় মাটিচাপা দিয়ে রেখেছে সে ঘটনার বর্ণনা দেন।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসবেন। তিনি আসার পরই মরদেহ উত্তোলন করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক

আপডেট সময় : ১১:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬