ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজকের নামাজের সময়সূচি মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চলকে ভারতের দেখাল আফগানিস্তান, ক্ষুব্ধ ইসলামাবাদ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র বৈঠক অনুষ্ঠিত সৌদির অস্ত্রবাহী ট্রাকে হুতির হামলা, রিয়াদের কড়া হুঁশিয়ারি ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুরে নষ্ট হচ্ছে সরকারী গুরুত্বপূর্ণ দলিল পত্র গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমাম-শিক্ষক নিহত ফরিদপুরের সালথায় দুইগ্রুপের সংঘর্ষে ২০ জন আহত আজকের নামাজের সময়সূচি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে কারা নির্যাতিত নেতা মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী এবং আগামীতে মনোনয়নপ্রত্যাশী মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে এ র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান সড়কগুলো।

দলীয় নেতাকর্মীদের কাছে ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে পরিচিত মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেন।

র‍্যালি শেষে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও কারা নির্যাতনের মধ্য দিয়ে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা মাহবুব মোর্শেদ টিপু নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে কারা নির্যাতিত নেতা মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল

আপডেট সময় : ১২:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬