বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে কারা নির্যাতিত নেতা মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী এবং আগামীতে মনোনয়নপ্রত্যাশী মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে এ র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান সড়কগুলো।
দলীয় নেতাকর্মীদের কাছে ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে পরিচিত মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে আয়োজিত র্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেন।
র্যালি শেষে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও কারা নির্যাতনের মধ্য দিয়ে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা মাহবুব মোর্শেদ টিপু নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।




















