ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দিল গ্রিস এনসিপিকে এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’ বললেও ভুল হবে না: রাশেদ খান গাজীপুরে আগুনে দগ্ধ বাবা-মায়ের পর মেয়েরও মৃত্যু ফেসবুকে বিএনপি নেতা আতাউর রহমানকে নিয়ে মিথ্যে গুজব ছড়ানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক এআইয়ের প্রসারে চীনের অর্থনীতির পালে হাওয়া ট্রাম্প ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের

কালকিনিতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

কালকিনি (মাদারীপুর)
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কানুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​‘মাদক ও সন্ত্রাসকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খাসেরহাট বাজার ও আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
​বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মামুন তালুকদার ও সাবেক শ্রমিক দল সভাপতি মোঃ নেয়ামত সিকদার। অনুষ্ঠানে খাশেরহাট তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআইসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​বক্তারা বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গ্রাম পর্যায় থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা জরুরি। সমাজ থেকে সব ধরনের অপকর্ম উৎখাত না হওয়া পর্যন্ত এই সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কালকিনিতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৩৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬