ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশত্যাগের নোটিশের জবাবে আদালতে যা বললেন ইমরান খান সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব ইয়েমেনে ১৫৯ সেনাকে মুক্তি দিল হুথি বিদ্রোহীরা বিশ্বজুড়ে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে: বেপজা নির্বাহী চেয়ারম্যান জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আমিনুল হককে ফের দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা চ্যালেঞ্জিং টার্গেট, ধীরে এগোচ্ছে টাইগাররা ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল ফেসবুকে অপপ্রচার ছড়াচ্ছে বিএনপি’র নেতা আতাউর রহমান চেয়ারম্যান ও তার নেতাকর্মীর বিরুদ্ধে বড় বড় শহরগুলোর স্কুলের ১০ টির মধ্যে ৯টির আশপাশেই অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি: ইউনিসেফ

বিশ্বজুড়ে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে: বেপজা নির্বাহী চেয়ারম্যান

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘আমরা এমন এক কঠিন সময়ে একত্র হয়েছি, যখন বৈশ্বিক ভূ-রাজনীতি জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করছে। যার ফলে বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনার খরচ বেড়ে চলেছে।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে বেপজা আয়োজিত দেশি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে ‘মিট দ্যা ইনভেস্টরস’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বিদ্যুৎ ও অবকাঠামোগত নানা বাধা অতিক্রম করেও আপনারা নিজেদের সহনশীলতা ও ইতিবাচক মনোভাব দিয়ে অর্থনীতিকে সচল রাখছেন।’

অনুষ্ঠানে বেপজার অধীন চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, কুমিল্লা ইপিজেড, বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।

বেপজা নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেপজা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৫-২৬ অর্থবছরে বেপজা ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে। একই অর্থবছরে বেপজার জোনগুলো থেকে রপ্তানি হয়েছে ৮.৪১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য। যা আগের অর্থবছরের তুলনায় ২.২২ শতাংশ বেশি।

অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ২০২৫-২৬ অর্থবছরে বেপজার গুরুত্বপূর্ণ অর্জন ও অগ্রগতি তুলে ধরেন। তিনি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগকারীদের সেবা সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতি ও প্রক্রিয়াগত উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বেপজা অর্থনৈতিক অঞ্চলগুলোর এবং যশোর ও পটুয়াখালীতে নতুন ইপিজেড স্থাপনের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের এসব জোনে বিনিয়োগের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বিশ্বজুড়ে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে: বেপজা নির্বাহী চেয়ারম্যান

আপডেট সময় : ০৫:৪৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬