ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশত্যাগের নোটিশের জবাবে আদালতে যা বললেন ইমরান খান সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব ইয়েমেনে ১৫৯ সেনাকে মুক্তি দিল হুথি বিদ্রোহীরা বিশ্বজুড়ে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে: বেপজা নির্বাহী চেয়ারম্যান জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আমিনুল হককে ফের দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা চ্যালেঞ্জিং টার্গেট, ধীরে এগোচ্ছে টাইগাররা ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল ফেসবুকে অপপ্রচার ছড়াচ্ছে বিএনপি’র নেতা আতাউর রহমান চেয়ারম্যান ও তার নেতাকর্মীর বিরুদ্ধে বড় বড় শহরগুলোর স্কুলের ১০ টির মধ্যে ৯টির আশপাশেই অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি: ইউনিসেফ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আমিনুল হককে ফের দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মো: জাকির হোসেন
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে পুনরায় আমিনুল হককে দেখতে চান তৃণমুলের অধিকাংশ নেতাকর্মী। দলীয় সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ, সাবলীল বক্তৃতা এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্বের কারণে তিনি আবারও মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় রয়েছেন। আমিনুল হক বিএনপির একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রীড়াঙ্গনে যেমন তাঁর পরিচিতি রয়েছে, তেমনি রাজনীতিতেও তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা এবং দলীয় কর্মসুচিতে সক্রিয় ভূমিকার কারণে তাঁর প্রতি তৃণমুলের অনেক নেতাকর্মীর আস্থা রয়েছে বলে নিশ্চিত করেছেন অসংখ্য নেতাকর্মী।সদ্য সাবেক আহ্বায়ক হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আমিনুল হকের ভূমিকা নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা রয়েছে। রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক সমন্বয় এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা মহানগর উত্তর বিএনপিকে আরও সুসংগঠিত করতে সহায়ক হতে পারে। তাঁর ব্যক্তিত্বের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো সাবলীল বক্তব্য উপস্থাপনের দক্ষতা ও মার্জিত আচরণ।রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখা এবং দলের আদর্শের প্রতি অবিচল থাকার বিষয়টিও তাঁর সমর্থকেরা ইতিবাচকভাবে তুলে ধরেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন নেতা হিসেবেও তিনি পরিচিত বলে দলীয় মহলে অনেকেই জানেন।তৃণমুলের নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী কমিটিতে যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদানের মূল্যায়ন করা হলে আমিনুল হক আবারও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেতে পারেন। তাঁদের মতে, তাঁর নেতৃত্বে মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার সুযোগ রয়েছে।তবে শেষ পর্যন্ত দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আগামী দিনের নেতৃত্ব। তৃণমূলের প্রত্যাশা ও সাংগঠনিক বাস্তবতার সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে-এমনটাই আশা করছেন মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আমিনুল হককে ফের দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৪:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬