July 30, 2026, 9:16 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে অভিযানে তিন লাখ টাকার ৫৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল ধ্বংস

মো. মিজানুর রহমান পটুয়াখালী:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌথ অভিযানে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৫৩টি অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, গহিনখালী, হরিদ্রাখালী, সাজির হাওলা, কাউখালী, নয়াভাঙ্গুনি ও ফুলখালী এলাকায় উপজেলা মৎস্য দপ্তর এবং রাঙ্গাবালী থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিভিন্ন নদী-খাল ও জলাশয় থেকে মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর ৫৩টি চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহিরুন্নবী বলেন, “চায়না দুয়ারী ও বেহুন্দি জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নিধন করা হয়, যা মৎস্য খাতে অপূরণীয় ক্ষতির কারণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে এসব অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল ও অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, নদী-খাল ও জলাশয়ে মাছের প্রজনন ও পোনা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। টেকসই মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
26 July 2026

রাঙ্গাবালীতে অভিযানে তিন লাখ টাকার ৫৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল ধ্বংস

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra