পদ হারিয়েও শিবচর বিএনপির অতন্ত্র প্রহরী কামাল জামান নুরুদ্দিন (মোল্লা)

নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেমেছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা।
শিবচর থেকে শরীয়তপুর পদ্মা সেতু পর্যন্ত আওয়ামীলীগ বিরোধী কর্মসূচি দিয়ে মাঠে থাকছেন তিনি। নেতাকর্মীরা বলছেন, পদ হারালেও আদর্শ ছাড়েননি কামাল জামান নুরুদ্দিন (মোল্লা)।
বিএনপির ভালোবাসায় নেতাকর্মীদের নিয়ে রাজপথের অতন্দ্র প্রহরী হয়ে আছেন এই জননেতা। ঢাকা-১৭ ও শিবচর-১ আসন থেকে শুরু করে শরীয়তপুরের জাজিরা-১ আসন পর্যন্ত ছুটে চলেছেন রাতদিন।
ঝড়-বৃষ্টি, আঁধার রাত — কোনো কিছুই থামাতে পারেনি তাকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে জনগণের অতন্দ্র প্রহরী হয়ে রাজপথে আছেন তিনি।
নেতাকর্মীরা বলছেন, পদ দিয়ে নেতা মাপা যায় না। জনগণের ভালোবাসাই আসল পদ। আর সেই ভালোবাসা নিয়েই মাঠে আছেন নুরুদ্দিন মোল্লা।


























