কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট নন্দ গোপাল বিশ্বাসের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টায় কুমারখালী রংধনু কমিউনিটি সেন্টারে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা রফিক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন মানু। সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট সুধীর কুমার শর্মা, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিল্পকলা একাডেমি ও সাবেক পৌরসভা সভাপতি কে এম আলম টমে, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া মিলন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ এবং অ্যাডভোকেট জয়দেব কুমার।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, উপজেলা নাগরিক কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন, কুমারখালী পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্র রঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শংকর কুমার মজুমদার, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামাল এবং অ্যাডভোকেট রাখী বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণসভায় বক্তারা অ্যাডভোকেট নন্দ গোপাল বিশ্বাসের কর্মময় জীবন, সততা, মানবিকতা এবং সমাজসেবায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, কুমারখালীর সামাজিক ও ধর্মীয় অঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।
অনুষ্ঠানের শেষে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত