ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন মেইন রোড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন দুই সাংবাদিক।
নিহতরা হলেন প্রানের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর সাংবাদিক সাকিবুল হাসান সাকিব।
এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।
আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।