ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশত্যাগের নোটিশের জবাবে আদালতে যা বললেন ইমরান খান সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব ইয়েমেনে ১৫৯ সেনাকে মুক্তি দিল হুথি বিদ্রোহীরা বিশ্বজুড়ে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে: বেপজা নির্বাহী চেয়ারম্যান জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আমিনুল হককে ফের দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা চ্যালেঞ্জিং টার্গেট, ধীরে এগোচ্ছে টাইগাররা ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল ফেসবুকে অপপ্রচার ছড়াচ্ছে বিএনপি’র নেতা আতাউর রহমান চেয়ারম্যান ও তার নেতাকর্মীর বিরুদ্ধে বড় বড় শহরগুলোর স্কুলের ১০ টির মধ্যে ৯টির আশপাশেই অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি: ইউনিসেফ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।রবিবার মন্ত্রণালয়ে তাকে তলব করে সরকার।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সময় রাষ্ট্রদূতকে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্ছেদের ঘটনা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।এর আগে, গতকাল শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ প্রসঙ্গে বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে সরকার এখনো কিছু জানতে পারেনি। তবে বাংলাদেশ চিঠি দিয়ে তথ্য জানতে চেয়েছে। এ সময় সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড ‘আমাদের জন‍্য’ বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে যে বার্তা এসেছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ‍্যন্তরে ‘ব‍্যভিচারে’ লিপ্ত ছিলেন দুই বাংলাদেশি, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ‍্য। ওই আইন অনুযায়ী আদালত ব‍্যবস্থা নিয়েছে; কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার কোনো কিছুই পায়নি। বাংলাদেশ তাই দুজনের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছে।সৌদি আরব চিঠির জবাব দিলে মৃতদেহগুলো কীভাবে ফেরত আনা যাবে সে বিষয়ে জানতে পারবেন বলে উল্লেখ করেছেন শামা ওবায়েদ।প্রসঙ্গত, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। এই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব

আপডেট সময় : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬