July 30, 2026, 9:18 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণায় পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

​নেত্রকোনা প্রতিনিধি: ম হি উ দ্দি ন,

নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজ হওয়ার পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি। সোমবার সকালে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
​নিহত আব্দুল হামিদ উপজেলার ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হামিদ গতকাল রাত ১০টার দিকে ব্যক্তিগত কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বহুলী বাজারের দিকে রওনা হন। রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, হয়তো বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল খেলা দেখছেন। ​পরদিন সকালে আতিক মিয়া নামের এক প্রতিবেশী নাদিম মিয়ার পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে দ্রুত বাড়ি ফিরে তার বাবাকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন এবং আব্দুল হামিদের পরিচয় নিশ্চিত করেন। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া স্থানীয়দের সহযোগিতায় মরদেহ বাড়িতে নিয়ে যান। ​ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও এসআই ফয়সাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ​এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
21 July 2026

নেত্রকোণায় পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra