July 29, 2026, 4:41 am
শিরোনাম :
গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার গাজীপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান সিটি কর্পোরেশনের পথে কক্সবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ! মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ নওগাঁয় ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

 দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ইত্যাদি।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৬) দিনাজপুর জিমনেমিয়ামের সামনে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মখলেসুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, জেলা জাসাসের আহবায়ক আখতারুজ্জামান আখতার,
শহিদ সুমন পাটোয়ারির বাবা,
জুলাই শহিদ রুদ্রের বাবা সবীর চন্দ্র, ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন শাকিল
জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ফরিজার রহমান তপু, “আমরা জুলাই যোদ্ধা” জেলা শাখার আহবায়ক মোঃ শাহিন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যে কোন মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। জুলাই চেতনা যাতে কোন ভাবেই ব্যাহত না হয় সে দিকের সকলকে লক্ষ্য রাখতে হবে।

বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর কথা বলতে পারেনি, জুলাই বিপ্লবের কারণে তারা আজ কথা বলার সুযোগে পেয়েছে। জাতি দেশের সার্বিক পরিবর্তন চেয়েছিল, কিন্তু জুলাই বিপ্লবের পর দেশে কোন গুনগত পরিবর্তন হয়নি। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।

বক্তারা বলেন, এখনো জুলাই আহতরা কষ্ট পাচ্ছে, ঠিকমত চিকিৎসা পাচ্ছে না। আমাদের স্বাধীনতা এসেছে রক্তের মাধ্যমে। বক্তারা সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দলসহ অন্যান্য সকলকে ঐক্যবদ্ধভাবে তেশের উন্নযনের জন্য কাজ করার আহবান জানানো হয়।

উল্লেখ্য, দিনাজপুরে জেলায় তালিকাভুক্ত ২৮১ জন জুলাই যোদ্ধা রয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
17 July 2026

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra