July 29, 2026, 6:59 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি :

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম।

মেলা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাজহারুল ইসলাম।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ। বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আগে জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে মেলা মাঠে এসে শেষ হয়। পরে মুল ফটকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন ও স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি।

উল্লেখ্য, এবারের বৃক্ষ মেলায় সরকারি-বেসরকারি মিলে ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
17 July 2026

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra