July 30, 2026, 8:15 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে বাঁশখালীতে বন্যার্ত ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। সংস্থাটির উদ্যোগে উপজেলার চাম্বল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে চাম্বল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
ত্রাণ বিতরণকালে রিক-এর কর্মকর্তা-কর্মচারীরা দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় সংস্থার প্রতিনিধিরা বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। প্রয়োজন অনুযায়ী আমরা ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাম্বল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শেখ আবদুল হালিম, চট্টগ্রাম ডিভিশন ম্যানেজার ছালামত উল্লাহ খান, চাম্বল শাখার শাখা ব্যবস্থাপক মো. জিয়াউল হক, শাখা হিসাবরক্ষক মো. মহিউদ্দিন, চাতরী শাখার শাখা ব্যবস্থাপক মো. নেছার উদ্দিন, বটতলী শাখার শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা রিক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে ঘরবাড়ি, ফসল ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছিল। এমন সংকটময় সময়ে এই সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এ অবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রম বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
17 July 2026

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে বাঁশখালীতে বন্যার্ত ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra