July 30, 2026, 6:19 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

সিংড়ায় ইসলাম ধর্ম গ্রহণের পর প্রেমিককে বিয়ে করলেন রাজশাহী কলেজের ছাত্রী

মো: মুনজুর রহমান, নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার এক কলেজছাত্রী ইসলাম ধর্ম গ্রহণের পর দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন। তরুণীর দাবি, ধর্মান্তর ও বিয়ের সিদ্ধান্ত তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় নিয়েছেন। তবে মেয়েটির পরিবার এ ঘটনায় আপত্তি জানিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে।

তরুণীর বর্তমান নাম অন্বেষা ইসলাম অর্পা (১৯)। পূর্বের নাম ছিল অন্বেষা সাহা। তিনি সিংড়া উপজেলার হাটসিংড়া গ্রামের ব্যবসায়ী বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার মেয়ে এবং রাজশাহী কলেজে অনার্সে অধ্যয়নরত।

অন্বেষার স্বামী রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজ (২৩) সিংড়া উপজেলার ওয়ালটন মোড় এলাকার বাসিন্দা।

অন্বেষা ইসলাম অর্পা জানান, গত ৮ জুন তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই দিনে রাজশাহীতে প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুযায়ী রিয়াজুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন।

তিনি বলেন, “গত তিন বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নিজের বিশ্বাস ও ইচ্ছা থেকেই আমি ইসলাম ধর্ম গ্রহণ এবং বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে কেউ জোর করেনি, ভয়ভীতি দেখায়নি কিংবা কোনো প্রলোভনও দেখায়নি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় অন্বেষা দাবি করেন

নোটারি পাবলিকের কার্যালয়ে সম্পাদিত এক হলফনামায় অন্বেষা উল্লেখ করেন, ইসলামের প্রতি বিশ্বাস থেকে স্বেচ্ছায় কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম পরিবর্তন করে “অন্বেষা ইসলাম অর্পা” রেখেছেন।

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তরুণীর বক্তব্য নেওয়া হবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
15 July 2026

সিংড়ায় ইসলাম ধর্ম গ্রহণের পর প্রেমিককে বিয়ে করলেন রাজশাহী কলেজের ছাত্রী

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra